প্রাথমিক শিক্ষার মানবৃদ্ধিতে সরকার অঙ্গীকারবদ্ধ
প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি রবিবার (৫জুন, ২০২২ খ্রি.) দুপুরে রাজধানী ঢাকার উপকন্ঠে দক্ষিণখান কাওলার সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর প্রদান ও প্রকাশ ক্ষমতায় তিনি মুগ্ধ হন। এ জন্য তিনি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপণ করেন। আন্তিরকতার সাথে ক্ষুদে শিক্ষার্থীদের শেখন কার্যক্রমে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান। শিক্ষকগণ স্বল্প পরিসরে পাঠদান কার্যক্রমে সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনলে, তিনি ‘ঢাকা মহানগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন প্রকল্পের’ আওতায় বিদ্যালয়ের বর্তমান ভবনের স্থলে ৬ (ছয়) তলা আধুনিক ভবন নির্মাণের ঘোষণা দেন।
পরে প্রতিমন্ত্রী উপস্থিত অভিভাবকদের সাথে আলাপকালে তাঁদের বসার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ, তাই জাতির ভিত নির্মাণে শেখ হাসিনার সরকার ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি, টিফিন, কিডস অ্যালাউন্স প্রদানসহ নানাধরণের কার্যক্রম অব্যাহত রেখেছে। আগামীদিনেও প্রাথমিক শিক্ষার গুণগত মানবৃদ্ধিতে সম্ভব সব কিছু করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
সাদিক পলাশ / সাদিক পলাশ
নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে বার্ষিক সেমিনার অনুষ্ঠিত
কুবিতে ‘ডেভলপিং একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
পাবিপ্রবিতে কর্মচারীদের জন্য প্রশাসনিক শিষ্টাচার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী
১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন
১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স শুরু
মানসম্মত গবেষণা ও থিসিস লেখার মানোন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা
কেআইবিতে হামলার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ সমাবেশ
গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
গণ বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার
গবির মাইক্রোবায়োলজি শিক্ষার্থীদের ল্যাবরেটরি পরিদর্শন