টাঙ্গাইলে কৃষি আবহাওয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) বেলা ১১টায় টাঙ্গাইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষক সেমিনারে সদর উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়রাম্যান শাহজাহান আনছারী। সেমিনারে বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নেন।
এদিকে, জেলার ভূঞাপুরে অর্ধশতাধিক কৃষকের অংশগ্রহণে বেলা সাড়ে ১১টায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবির।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, দপ্তর ও পাঠাগার সম্পাদক ফরমান শেখ প্রমুখ।
এমএসএম / জামান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
Link Copied