সদরপুরে চেয়ারম্যানপুত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যানের পুত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা সর্বস্তরের জনগণ। ঢেউখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির শিশুপুত্র আল রাফসান (১০)-এর হত্যাকারী ও তার মা দিলজাহান রত্নাকে হত্যাচেষ্টাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকরের দাবিতে সদরপুর থানার সামনে সোমবার (৬ জুন) সকালে এক মানববন্ধন পালন করা হয়৷
মানববন্ধনে বক্তব্যে চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, স্থানীয় রাজনৈতিক শত্রুতার জের ধরে গত ১৮ মে বিকেলে কয়েকজন ঘাতক আমার বাড়িতে হামলা চালিয়ে আমার শিশুপুত্র আল রাফসানকে কুপিয়ে হত্যা করে এবং সহধর্মিণী দিলজাহান রত্নাকে হত্যাচেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করে। হত্যাকাণ্ড ঘটানোর কয়েক ঘণ্টা পরে কয়েকজন আসামির মধ্যে একজনকে গ্রেফতার করা হয় এবং আরেক আটরশির টিএনটি টাওয়ার থেকে লাফিয়ে পড়ে আত্যহত্যা করে।
তিনি আরো বলেন, বর্তমানে অন্য আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের পুলিশ গ্রেফতার করছে না। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান চেয়ারম্যান ও এলাকাবাসী।
এ বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান বাদী হয়ে সদরপুর থানায় ৯ জনের নামোল্লেখ এবং কয়েকজনকে অজ্ঞাত মা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’