শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
২০২১-২০২২ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দপ্তর প্রধানদের মাঝে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম (গ্রড-১)।
পুরস্কার হিসেবে তিনি সার্টিফিকেট, ক্রেস্ট এবং ১ (এক) মাসের মূর বেতনের সমপরিমান অর্থ পাবেন।
তিনি ২০২০ সালের ২০ অক্টোবর প্রাথমকি শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, চলতি বছরে সুষ্ঠু ও সুন্দরভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুস্ঠান, জাতীয় শিক্ষানীতির আলোকে ২ বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা প্রচলন, প্রাথমিক শিক্ষার কারিকুলাম পরিমার্জন, প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও প্রশিক্ষণের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মনসুরুল আলম।
এ ছাড়াও তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি পেশাগত প্রয়োজনে পৃথিবীর নানা দেশে প্রশিক্ষণ ও কনফারেন্সে যোগদান করেন।
১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেয়া এ কর্মকর্তা ১৯৬৩ সালে চট্টগ্রাম জেলার পটিয়ায় জন্মগ্রহণ করেন।
ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
সাদিক পলাশ / সাদিক পলাশ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে