ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রিক এসইপি প্লাস্টিক রিসাইকেল কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদযাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২২ বিকাল ৫:৪১

কামরাঙ্গীরচর এ, পিকেএসএফ এর আর্থিক সহায়তায়  বেসরকারি উন্নয়ন সংস্থা রিক কর্তৃক বাস্তবায়িত এসইপি এর উপ-প্রকল্প প্লাস্টিক রিসাইকেল এর কর্ম এলাকার প্লাস্টিক রিসাইক্লিং এর সঙ্গে সম্পৃক্ত  ক্ষুদ্র ও মাঝারি প্লাস্টিক শিল্প উদ্যোক্তা এবং এলাকার মানুষের অংশগ্রহণে "বিশ্ব পরিবেশ দিবস ২০২২” উদযাপন করা হয়।

উক্ত দিবস উদযাপনের র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব হাজী মোঃ সাইদুল ইসলাম (মাদবর), কাউন্সিলর, ৫৭ নং ওয়ার্ড, কামরাঙ্গীরচর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেন, এলাকা ব্যবস্থাপক, জনাব  রাসেল শেখ, ও আঞ্চলিক ব্যবস্থাপক, জনাব মোঃ নুরুজ্জামান এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। উক্ত দিবস উদ্যাপনের কর্মসূচির অংশ হিসাবে সব শ্রেণি- পেশার মানুষকে সঙ্গে নিয়ে প্রথমে বর্ণাঢ্য র্যালী বুড়িগঙ্গা নদী রক্ষা বেড়িবাঁধ প্রদক্ষিণ করে। র্যালী শেষে আলোচনার সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন প্রকল্পের পরিবেশ কর্মকর্তা, অরিন্দম বালা, এলাকা ব্যবস্থাপক, রাসেল শেখ, ও জোলান ব্যবস্থাপক, মোঃ নুরুজ্জামান, জনাব হাজী মোঃ সাইদুল ইসলাম (মাদবর), কাউন্সিলর, ৫৭ নং ওয়ার্ড, কামরাঙ্গীরচর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেন।

আলোচনা সভার বক্তাগণ এলাকার জনগণের নিকট বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়: ”একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন।”

পরিবেশ কর্মকর্তা সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এলাকা ব্যবস্থাপক, জনাব  রাসেল শেখ, বলেন যে রিক শুধু আর্থিক সহযোগিতাই করে না এর পাশাপাশি বিভিন্ন দিবস পালনের মাধ্যমে এলাকার তথা দেশের মানুষকে সচেতন করে  পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখছে। সভায়  আঞ্চলিক ব্যবস্থাপক, মোঃ নুরুজ্জামান রিক কর্তৃক আয়োজিত কর্মসূচিতে যোগদান করার জন্য মাননীয় কাউন্সিলর মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব হাজী মোঃ সাইদুল ইসলাম (মাদবর), কাউন্সিলর, ৫৭ নং ওয়ার্ড, কামরাঙ্গীরচর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেন, বলেন যে রিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ ধরনের কার্যক্রম গ্রহণ করে  আমাদের এলাকার যে উপকার করেছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন যে শুধু ৫ জুন নয় বছরের প্রতিটি দিন যেন আমরা পরিবেশের প্রতি যত্নবান থাকতে পারি এ দিবস থেকে সে শিক্ষা নিতে হবে, তাহলেই আজকের এ দিবস পালন করা সফল ও সার্থক হবে।

যাঁরা প্লাস্টিক রিসাইকেল নিয়ে কাজ করেন তাঁদের  অবদানের কথা বলতে গিয়ে তিনি বলেন যে প্লাস্টিক রিসাইকেল না হলে আমাদের চারপাশে আজ প্লাস্টিক এবং পলিথিন ছাড়া আর অন্য কিছু থাকতো না। কেননা প্লাস্টিক সহজে পঁচে না, তা পঁচতে কয়েক শত বছর সময় লেগে যায়। এবং এ অপঁচনশীল জিনিসের রিসাইকিলিং করে আমাদের দেশের পরিবেশকে মারাত্মক পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করে চলেছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন যে আজ থেকে ত্রিশ বছর আগে বুড়িগঙ্গা নদীর যে অবস্থা ছিল, সে অবস্থা আর নেই। প্লাস্টিক রিসাইকিলিং না হলে আরও অবস্থা খারাপ হয়ে যেতো। সর্বশেষে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে তিনি দুটো গাছের চারা রোপন করেন। তিনি বলেন যে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর চেয়ে অন্য কোনো ভালো পন্থা নাই। তাই তিনি এলাকার সবাইকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করেন।

সাদিক পলাশ / সাদিক পলাশ

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

অনুমতি ছাড়া গ্যাস সংযোগে সড়ক খনন: মুরাদপুরে সরঞ্জামসহ আটক ২

শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি

এআই ও টেকসই পর্যটনকে গুরুত্ব দিয়ে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ ২০২৬

বীর মুক্তিযোদ্ধার দাফন ও গার্ড অব অনারে বাধা দেওয়ার ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তীব্র নিন্দা

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলার সিদ্ধান্ত

মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ

চেতনায় নজরুল শীর্ষক আলোচনা ও স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের পরিচিতি সভা