ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভারে কৃষ্ণ হত্যায় জড়িত গিট্টু গ্রেফতার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৬-৬-২০২২ বিকাল ৭:১৯
ঢাকার সাভারে বহুল আলোচিত পৌরসভার আড়াপাড়া জমিদারবাড়ী এলাকায় ছুরিকাঘাতে আলোকচিত্রী কৃষ্ণ সরকারকে হত্যায় জড়িত শফিউল বাশার ওরফে সেপাল বাশার ওরফে গিট্টু নামে এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জুন) ভোর সাড়ে ৩টা দিকে শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বড় নওগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। হত্যায় জড়িত গিট্টু সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার  ২৪/এ হাজী নূরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। বিষয়টি দৈনিক সকালের সময়কে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস।
 
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসএম শাহারিয়ার বলেন, মো. বিল্লাল হোসেনের ছেলে শফিউল বাশার ওরফে সেপাল বাশার ওরফে গিট্টু বহুল আলোচিত ফটোগ্রাফার কৃষ্ণ সরকার হত্যা মামলার ২ নম্বর আসামি। সাভারে ফার্নিচার দোকানে কাজ করত গিট্টু। ঘটনার পর সাভার থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল মঙ্গলবার তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
 
উল্লেখ্য , গত সোমবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌরসভা এলাকার আড়াপাড়া জমিদারবাড়ী পুকুরপারে মাদক সেবনের প্রতিবাদ করায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করার এক দিন পর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০১ জুন) কৃষ্ণ সরকারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ সরকার বাদী হয়ে মূল হোতা নয়নসহ চারজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন মামলা নং -৭০ । 

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার