ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চায়ন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ২:২৩
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ‘অভিশপ্ত আগস্ট’ নাটক মঞ্চস্থ হয়েছে। সোমবার (৬ জুন) সন্ধায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন মঞ্চে নাটকটি মঞ্চন্থ হয়।
 
ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে নাটকটি মঞ্চায়ন শেষে অনুভূতি প্রকাশ করাকালে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অ. দা.) ড. লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবর রহমান বাবলু, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোছা. সুলতানা রাজিয়া।
 
১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের ওপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্দ নাটক ‘অভিশপ্ত আগস্ট’-এর প্রযোজনায় ছিল বাংলাদেশ পুলিশ থিয়েটার। নাটকের পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। রচনা ও নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিদর্শক মো. জাহিদুর রহমান।
 
নাটকটিতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব ইতিহাসের ঘৃণ্যতম বর্বরতায় সপরিবারে হত্যা করা হয়েছিল ১৯৭৫-এর ১৫ আগস্ট কাকডাকা ভোরে। ওই হত্যাকাণ্ডের করুণ আলেখ্য এবং পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে নাটকটিতে। বিশেষ করে ইতিহাসের খলনায়ক খোন্দকার মোশতাকের সাথে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুক, মেজর রশীদসহ পর্দার আড়ালে থাকা মাস্ট্যরপ্ল্যানারদের ষঢ়যন্ত্রের বীজ বুনন, বঙ্গবন্ধুকে হত্যা, ক্ষমতা দখলের নীলনকশা তৈরি এবং ওই ষড়যন্ত্রে সাম্রাজ্যবাদী শক্তির গোপন পৃষ্ঠপোষকতা, সেই সাথে উঠে এসেছে আর ১০টা সাধারণ দিনের মতোই হত্যাকাণ্ডের পূর্ব পর্যন্ত ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের কর্মব্যস্ততার চিত্র; যেটা দেখে বোঝারই উপায় ছিল না কিছুক্ষণ পরই বাঙালি জাতির প্রেরণার উৎস এই বাড়ি হয়ে উঠবে বীভৎস এক মৃত্যুপুরী। সেটা এই নাটকে উঠে এসেছে।

এমএসএম / জামান

কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহনগঞ্জে সবজির বাজারে ১০০ টাকা কিছুই না