ডিসি অফিসে তদবির করতে এসে ইউপি সচিবের মৃত্যু
ডিসি অফিসে বদলির তদবির করতে গিয়ে ধমক খেয়ে ইউপি সচিবের মৃত্যু হয়েছে। তারা বাড়ী বাঞ্ছারামপুর পৌর শহরের সূত্রধরপাড়ায়।তার নাম হারাধন সূত্রধর (৫৫)। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। বাইপাস সার্জারিও করা ছিল।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গলবার (৭ জুন) বিকেল ৩টার দিকে হারাধনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিন সারোয়ার সেখানে ছিলেন। হারাধন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সচিব। এর আগে তিনি বাঞ্ছারামপুরের রুপসদী ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। গত ৯ মে তাকে সরাইল উপজেলার শাহবাজপুরে বদলি করা হয়। শারীরিকভাবে অসুস্থ হারাধন তার বদলির বিষয়ে প্রশাসনের পদস্থ এক কর্মকর্তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সে সময় বদলির তদবির করায় কড়া ধমক দেয়ায় পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান। এরপরই তার মৃত্যুর পর খবর ছড়িয়ে পড়ে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল ৩টায় হারাধন সূত্রধরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তখন তার ইসিজি করে কোনো সাড়া পাওয়া যায়নি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুর আড়াইটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগে থেকেই তার হার্টের সমস্যা ছিল। বাইপাস সার্জারিও করা ছিল।
এ ব্যাপারে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, সচিব পরিষদের কাজে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন।
হারাধন সূত্রধরের ছেলে তুষার সূত্রধর জানান, তার বাবা সোমবার বাড়ি থেকে শাহবাজপুর যান। তিনি অসুস্থ ছিলেন। হার্টের সমস্যা ছিল। এরই মধ্যে তাকে বাঞ্ছারামপুর থেকে শাহবাজপুরে বদলি করা হয়। মঙ্গলবার দুপুরে তার বাবা অসুস্থ এবং পরে মৃত্যুর খবর পান।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied