ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রডিউসারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ১২:৩৯

রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম আব্দুল বারী। তিনি বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (৮ জুন) সকালে আবদুল বারীর মৃতদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। পুলিশের ধারণা, ৭-৮ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, তাকে খুন করা হয়েছে, তা স্পষ্ট। সুরতহালে সে রকম আলামতই আমরা পেয়েছি। সিআইডির ক্রাইম সিন ইউনিট হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরো বলেন, ৭-৮ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, সকালে ছিন্নমূল কয়েকটি শিশু নিকেতনের পার্শ্ববর্তী লেকপাড়ে একজনের মৃতদেহ দেখে পুলিশ সদস্যদের জানায়। পরে ঘটনাস্থলে গুলশান থানা পুলিশের সদস্যরা এসে মৃতদেহটি উদ্ধার করেন। 

ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, মৃতদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বারীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা। ধারণা করা হচ্ছে, প্রথমে বারীকে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে সে বাঁচার জন্য পানিতে নেমে পড়ে। কারণ, তার জামাকাপড় ভেজা ছিল। পরে বারী আবার লেকপাড়ে উঠে এলে তাকে মাটিতে ফেলে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। তার মৃতদেহের পাশ থেকে এ সময় রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল উদ্ধার করা হয়েছে।

বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে। সে মহাখালীতে ব্যাচেলর থাকত বলে জানা গেছে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব