ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ক্যাপ্টেন আশরাফ হোসেন জাতীয় পর্যায়ে ‘বিএনসিসি’র শ্রেষ্ঠ শিক্ষক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ১২:৫৮

জাতীয় পর্যায়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন কমান্ডার ক্যাপ্টেন মো. আশরাফ হোসেন। বুধবার (৮ জুন) সকালে এ বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে কমান্ডার ক্যাপ্টেন মো. আশরাফ হোসেনকে বিএনসিসির শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়।

শিক্ষক আশরাফ হোসেন টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এবং চার বিএনসিসি ব্যাটালিয়নের কমান্ডার শিক্ষক হিসেবে কর্মরত।

এদিকে, তিনি বিএনসিসির শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় কলেজ কর্তৃপক্ষ, কলেজের শিক্ষক পরিষদ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

ক্যাপ্টেন মো. আশরাফ হোসেন বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিগত ২০০৩, ২০১৬ ও ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। এর আগে ২০১৭ সালে বিভাগীয় পর্যায়ে বিএনসিসি’র শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করি। এরই ধারাহিকতায় গত সোমবার (৬ জুন) বাংলাদেশের মধ্যে জাতীয় পর্যায়ে বিএনসিসির শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমাকে নির্বাচিত করা হয়। আমার এ অসামান্য স্বীকৃতি লাভে প্রতিষ্ঠানের কাজ আরো বেগবান হবে বলে প্রত্যাশা করি।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে বিএনসিসিতে পিইউও হিসেবে যোগদান করেন কমান্ডার ক্যাপ্টেন মো. আশরাফ হোসেন। পরবর্তীতে ২০০২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারিতে সাফল্যের সঙ্গে প্রি-কমিশন প্রশিক্ষণ সম্পন্ন করেন। ২০০৩ সালে সফলতার সঙ্গে তিনি কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে সামরিক ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন কমান্ডার ক্যাপ্টেন ও শিক্ষক আশরাফ হোসেন।

এমএসএম / জামান

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!