ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জামিন নামঞ্জুর, খুলনায় ধর্ষণ মামলায় পি‌বিআই প‌রিদর্শক মাসুদ কারাগারে


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ১:৪১

খুলনায় আ‌লো‌চিত ক‌লেজছাত্রী ধর্ষণ মামলার আসা‌মি পি‌বিআই প‌রিদর্শক মঞ্জুর হাসান মাসু‌দকে কারাগারে পাঠিয়েছে আদালত। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌ল-১-এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা আজ বুধবার (৮ জুন) তাকে কারাগারে পাঠা‌নোর নি‌র্দেশ দেন। এর আ‌গে মাসুদ আদাল‌তে জা‌মিন প্রার্থনা কর‌লে তা নামঞ্জুর করা হয়। রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী অলোকা নন্দ দাস বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আদাল‌তের সূত্র জানায়, আসা‌মি মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থেকে এ মামলায় ১৪ দিনের অন্তর্বর্তী জা‌মিন লাভ ক‌রেন। আজ উচ্চ আদালতের জা‌মিনের মেয়াদের শেষদিন ছিল। নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ করে জামিনের আবেদন প্রার্থনা করলে তা নামঞ্জুর ক‌রে তাকে কারাগারে পাঠানো হয়।

 গত ১৫ মে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ওই দিন দুপুরেই ওই কলেজছাত্রী ভিকটিমকে সাথে নিয়ে নগরীর ছোট মির্জাপুরস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে পুলিশ।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন সাংবাদিকদের ওই সময় জানান, কলেজছাত্রী ওই মেয়েটি পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে ৫ দিন আগে আসেন। এ সুযোগে তাকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যান মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অফিসের তালা ভেঙে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপির উপ-কমিশনার সোনালী সেন।

 খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ওই কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্নের পর এ ঘটনায় থানায় মামলা হয় (মামলা নং ১৫, তাং ১৫-০৫-২২)।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার