ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অন্যতম এক ভিন্নধর্মী ফল তালের শাঁস


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ১:৪২
মধুর এই মাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হরেক রকমের সুস্বাদু ফল। ফলের তালিকায় রয়েছে- আম, জাম, কাঁঠাল, লিচু। এছাড়াও অন্যতম আরেকটি ভিন্নধর্মী ফল হলো তালের শাঁস। তাল ফলের নরম অংশটি খুবই সুস্বাদু। গ্রাম্য ভাষায় এটি ‘তালকুর’ নামে বেশি পরিচিত। প্রচণ্ড গরমে তালের এই শাঁসটি শহর ও গ্রামের মানুষের কাছে খুবই প্রিয়।
 
বর্তমানে শহর থেকে শুরু করে গ্রামের বিভিন্ন অলিগলিতে এই মৌসুমি ফল তালের শাঁস বিক্রির বেড়ে গেছে। অনেক মৌসুমি ব্যবসায়ী তাল গাছ থেকে অপরিপক্ক তাল ফল পাইকারি কিনে এনে কেটে কেটে বিভিন্ন দামে বিক্রয় করেন। তবে নরম অবস্থায় তালশাঁসের দাম অনেক বেশি। কিন্তু,দিন যতই যেতে থাকে, এই তালশাঁস ততই শক্ত হতে থাকে। তখন শাঁসের দাম কমতে থাকে এবং এক সময় তাল পরিপক্ক হয়ে গেলে তখন আর এই শাঁস খাওয়া সম্ভব হয় না।
 
‘ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওই খানেতে বাস করে কানা বগীর ছা’- গাঁয়ে এখন বকের ছানা থাক বা না থাক, গাইবান্ধা জেলার প্রতিটি উপজেলার তালগাছগুলোতে কিন্তু কচি তালে ভরে গেছে। মধুমাসের এ ফলকে কেউ বলে তালের শাঁস, কেউ বলে তালকুর, কেউ বলে তালের আঁটি। গরমের মধ্যে তৈলাক্ত খাবারের চেয়ে তালের শাঁস অনেক উপকারী। এর রয়েছে অনেক গুণাগুণ। তাই জৈষ্ঠ্যের এ মধুমাসে বাজারে নানা ফল ওঠলেও গাইবান্ধার ফুলছড়িতে জনপ্রিয় হয়ে উঠেছে তালের শাঁস।
 
গ্রীষ্মের এই দিনে গাইবান্ধায় তালের শাঁস খুবই জনপ্রিয় একটি খাবার। তাই সবার হাতে পোঁছে যায় কচি তালের শাঁস।
 
সরেজমিন দেখা যায়, বর্তমানে তালের শাঁসের চাহিদা অনেক বেড়েছে। বিক্রেতারা শাঁস কেটে সারতে পারছেন না, ক্রেতারা দাঁড়িয়ে রয়েছেন শাঁস নিতে।
 
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালির বাজারের তালশাঁস বিক্রেতা ময়নাল (৩৫) বলেন, প্রতি বছরই এ সময়ে তালের শাঁস বিক্রি করে সংসার চালাই। গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে তাল ক্রয় করে গাছ থেকে পেড়ে এনে শাঁস বিক্রি করি। তবে গাছ উঠে, বাঁধা ধরে পাড়া সবচেয়ে কষ্টকর।
 
তিনি জানান, বৈশাখ থেকে জৈষ্ঠ্যের অর্ধেক পর্যন্ত এ দেড় মাস চলবে তালের শাঁস বিক্রির কাজ। প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ পিস শাঁস বিক্রি করা যায়। একটি শাঁস আকারভেদে ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি করেন। এতে প্রতিদিন তার ১০০০-১২০০ টাকা আয় হায়।
 
ক্রেতারা জানান, এখন গরমের সময়, রসালো এই ফল খুবই উপকারী ও সুস্বাদু। প্রচণ্ড গরমে এই ফল শরীরের জন্য অনেক ভালো।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার