বালিয়াকান্দিতে গরু হৃষ্টপুষ্টকরণে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গরু হৃষ্ট পুষ্টকরণে এক দিনের জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রাণিজ পুষ্টি, নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদের ভূমিকা শীর্ষক গরু হৃষ্টপুষ্টকরণে জনসচেতনামূলক এ সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক সরদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল মাজেদ সরদার, প্রশান্ত কুমার, ভজন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা ঘাসের বিভিন্ন জাত প্রসঙ্গে আলোচনাসহ গবাদিপশুর বিভিন্ন ধরনের টিকা ও গরু হৃষ্টপুষ্ট প্রসঙ্গে সচেতনতামূলক আলোচনা করেন। এক দিনের এ সেমিনারে উপজেলার ৮০ জন খামারি অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি