প্রধানমন্ত্রীর চতুর্থ শিল্প বিপ্লবের ডাক উন্নত বিশ্ব হওয়ার সোপান : জাককানইবি উপাচার্য
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চতুর্থ শিল্প বিপ্লবকে রাষ্ট্র উন্নয়নের মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন এবং তিনি এটিকে সর্বত্র অনুসরণ করার ডাক দিয়েছেন। এই ডাকটি আমাদের উন্নত বিশ্বের কাতারে যাওয়ার সোপান। এক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে তথ্য প্রযুক্তির উৎকর্ষের সাথে সম্পৃক্ত হওয়া।
বুধবার (৮ জুন) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বাংলাদেশের ৫০ বছর : উচ্চশিক্ষার সুবর্ণ দিগন্ত’ বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দৈনিক আজকের পত্রিকার সম্পাদক প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে '4th Industrial Revoulation and Faculty of Arts in Universities of Bangladesh: Challenges, Prospects and Coping Strategy’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ড. জিল্লুর রহমান। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান।
চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, চতুর্থ শিল্প বিপ্লব জার্মানি থেকে শুরু হয়ে ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। প্রযুক্তিকে আমাদের যাপিত জীবনে কিভাবে গ্রহণ করব সেটি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রযুক্তিকে নিজেদের জীবনের যে যার ক্ষেত্রে গ্রহণ করে নেয়ার মানসিকতাকে একটি সংগ্রাম হিসেবে দেখে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক