আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হলো ৮২ টন এলপি গ্যাস
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দফায় ভারতে আরো ৮২ টন এলপি গ্যাস রপ্তানি করা হয়েছে। আজ বুধবার (৮ জুন) দুপুর ১২টায় এলপি গ্যাসবোঝাই পাঁচটি ট্যাংক আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এসব গ্যাসের রপ্তানিকারক প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড।
এর আগে গত ৩১ মে দুটি ট্যাংকে করে প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রায় ৩৫ টন এলপি গ্যাস রপ্তানি করে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। রপ্তানিকৃত গ্যাসের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে আছে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মৌ এন্টারপ্রাইজ।
সিঅ্যান্ডএফ এজেন্ট মৌ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহসীন আহমেদ সরকার জানান, রপ্তানিকৃত গ্যাসের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে আছে তার প্রতিষ্ঠান। তিনটি প্রতিষ্ঠান এ বন্দর দিয়ে গ্যাস রপ্তানি করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর একেকটি ৫০ হাজার টন করে এলপি গ্যাস রপ্তানি করবে। গ্যাস রপ্তানির জন্য কোনো শুল্ক পায়নি আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ ট্যাংকারের ওজন, অবস্থান ও প্রবেশ ফি এবং ভ্যাট হিসেবে প্রত্যেকটি ট্যাংক থেকে ৪৭৯.৬১ টাকা করে পেয়েছে বলে জানান স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. জাকির হোসেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন