ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মানবতার কাজে সবার পাশে ভিলেজ ভিশন বাংলাদেশ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ৪:৩৮

সিরাজগঞ্জের তাড়াশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের সূত্রপাত ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভিলেজ ভিশন বাংলাদেশ। ‘মানবতার কাজে সবার পাশে’ স্লোগান নিয়ে ২০২০ সাল থেকে পিছিয়ে পড়া ,সুবিধাবঞ্চিত, পথশিশু, এতিম  ও হতদরিদ্র পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এছাড়াও এই সংগঠনের ভলান্টিয়ারদের সাথে নির্বাহী পরিচালক শরিফ খন্দকার বিভিন্ন ধরনের কার্যক্রম সুফলভোগীদের মাঝে বাস্তবায়ন করেছে। এরমধ্যে সুদমুক্ত শর্তযুক্ত ঋণের আওতায় সিরাজগঞ্জ  ও পাবনা জেলার ৮৫ জন পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত, পথশিশু, এতিম  এবং হতদরিদ্র পরিবারের মাঝে ৮৫টি ছাগল বিভিন্ন সংগঠন ও দেশি-বিদেশি বন্ধু এবং ফেসবুক বন্ধুদের সহযোগিতায় বিতরণ করা হয়েছে। এবারো তিন পথশিশু তারই ধারাবাহিকতায় ছাগল পেলো।

সুযোগ-সুবিধার বিষয়ে জানতে চাইলে ভিলেজ ভিশন বাংলাদেশের নির্বাহী পরিচালক শরিফ খন্দকার বলেন, আমাদের সংগঠনের প্রধান বিবেচ্য বিষয় হলো, তাকে স্কুল পড়ুয়া হতে হবে। এছাড়াও  ধূমপানমুক্ত পরিবার, বাল্যবিবাহ প্রতিরোধ পরিবার, ধার্মিক ও পরিকল্পিত পরিবার এবং সমাজে গ্রহণযোগ্যতা আছে  এমন ধরনের পরিবারকে নিয়ে আমরা কাজ করি। আমাদের শর্ত হলো, ছাগল প্রদানের পর  প্রথম যে বাচ্চা হবে ৪ মাস বয়সে ওই বাচ্চা ভিলেজ ভিশনকে ফেরত দেবে অথবা বাচ্চা তিনটা হলে দুটি দিতে হবে অথবা দুটি হলে িএকটি দিতে হবে এবং ওই মা ছাগল ওই পরিবারের  হয়ে যাবে। আমাদের আর কোনো দাবি থাকবে না।

তিনি আরো বলেন, ভিলেজ ভিশন বাংলাদেশের উদ্দেশ্যে কিছুটা হলেও স্বাবলম্বী করা।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন