ভারত থেকে আসা ২০০ টনের বেশি গম তিন সপ্তাহ ধরে বন্দরে পড়ে আছে
প্রায় তিন সপ্তাহ ধরে বন্দরে ২০০ টনের বেশি গম পড়ে আছে। ভারত থেকে আসা গমে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসে এ গমে। বাছাই করা গম নতুন করে বস্তায় ঢুকিয়ে বন্দর থেকে নেয়ার প্রক্রিয়া শুরু করেছেন সংশ্লিষ্টরা। ভারত থেকে পঁচা গম এসেছে কিনা- এমন কথা নাকচ করে দিয়েছেন আমদানি সংশ্লিষ্টরা।
তারা বলছেন, বাংলাদেশের আসার পর ভিজে এসব গম পচে গেছে। তবে বন্দর সংশ্লিষ্টরা বলছেন, শেষদিকে আসা গম ভারত থেকেই পচা অবস্থায় আসে। এখন এসব গম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
আরেকটি সূত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে আসামের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণেই গমের এ দুর্গতি। মূলত নির্ধারিত সময়ে গম আসতে না পারা এবং সেখানে বৃষ্টিতে ভেজাসহ নানা কারণে গম পচে যায়।
গমের আমদানিকারক এস আলম গ্রুপের প্রতিনিধি মো. জিহাদ জানান, আখাউড়া স্থলবন্দরে আমদানি করা ২০০ মেট্রিক টনের উপরে গম রয়েছে, যা মে মাসের মাঝামাঝি সময়ে আনা হয়। গম আনার পর ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে না পারায় বৃষ্টিতে ভিজে গম পচে যায়। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গম শিগগিরই নিয়ে যাওয়া হবে। ৮-১০টি ট্রাকে করে এসব গম নিয়ে যাওয়া সম্ভব।
একই দাবি করেন গম আনার সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারি মো. আক্তার হোসেন। তিনি বলেন, বৃষ্টিতে ভিজে কিছু গমে পচন ধরেছে। শিগগিরই গমগুলো নিয়ে যাওয়া হবে।
স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন বলেন, আখাউড়া বন্দরে আসার পর এসব গম বৃষ্টিতে ভেজেনি। আনার আগে হয়তো এমনটি হয়ে থাকতে পারে। আমি যতটুকু জানি, শেষের দিকে আসা গম পচা ছিল।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied