ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নবীন বিতার্কিক বরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ৮-৬-২০২২ বিকাল ৫:২৮
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি)  ডিবেটিং সোসাইটির নবীন বিতার্কিক বরণ ও বিতর্ক কর্মশালা ২০২২  অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) দুপুর ২টায় নোবিপ্রবির হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে নবীন বিতার্কিক বরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো.  দিদার-উল-আলম। 
 
প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো.  দিদার-উল-আলম বলেন, পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রমও একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজন। বিতর্ক এমন একটি দক্ষতা, যা একজন শিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে পরিণত করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটিকে সব ধরনের সাহায্য ও সহযোগিতা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অর্জন শুধু সংগঠনের একক অর্জন নয়; বরং এ অর্জন গোটা বিশ্ববিদ্যালয়ের।
 
এ সময় আরো বক্তব্য রাখেন- নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এ সময় বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং ডিবেটিং সোসাইটির নবীন বিতার্কিকগণ উপস্থিত ছিলেন। 
 
নবীন বিতার্কিক বরণ ও বিতর্ক কর্মশালা আয়োজনে  সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মো. আরমান। বিতর্ক কর্মশালায় শেষে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সদস্যরা রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময়ে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও নবীন বিতার্কিকগণ রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। 

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?