ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

পাবনায় পিসিআর ল্যাব ও সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের দাবিতে মানববন্ধন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ৩:১৩

পাবনায় পিসিআর ল্যাব, আইসিইউ ও স্ট্রোল হাই ফ্লো অক্সিজেন স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। সেই সাথে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে দেয়া হয়েছে স্মারকলিপি। রোববার (২৭ জুন) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা পাবনাবাসী। এই ব্যানারে মানববন্ধনে অর্ক অ্যাসিস্ট্যান্ট অব রিহ্যাবিলিটেশন, শুভ সংঘ পাবনা শাখা, তহুরা আজিজ ফাউন্ডেশন, পাবনা অ্যাসোসিয়েশন, ইয়োলো ল্যাম্প, স্পর্শসহ প্রায় ১৫টি সামাজিক ও  স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। 

মাববন্ধনে বক্তারা বলেন, জেলায় করোনা ভাইরাস সংক্রমণ দিন দিন বৃদ্ধি পেলেও করোনা রোগীদের জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা নেই পাবনা আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কাম পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা ভাইরাস সংক্রমণের প্রথম থেকেই পাবনার মানুষের প্রাণের দাবি ছিল করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব চালু, আইসিইউ বেড স্থাপন ও সেন্ট্রাল হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা চালু করা। কিন্তু দেড় বছর অতিবাহিত হলেও তার কোনোটিই বাস্তবায়ন হয়নি। এ ব্যাপারে শুধু আশার বাণীই শোনানো হয়েছে সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত। দিন দিন পাবনায় করোনার আঘাতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে ৪ হাজার ১৪০-এ দাঁড়িয়েছে। মোট মারা গেছেন ২৩ জন। সিভিল সার্জন দপ্তরের হিসাব অনুযায়ী সুস্থতার হার ১০.৩৭% হলেও দ্রুতগতিতে আক্রান্তের হার বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে দ্রুত পাবনায় পিসিআর ল্যাব স্থাপন, আইসিইউ চালু ও সেন্ট্রাল হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা চালু করার দাবি জানান বক্তারা। দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন- পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, তহুরা আজিজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মাহবুব, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা প্রমুখ।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, পিসিআর ল্যাব মেশিন আনতে ঢাকায় লোক পাঠানো হয়েছে। দু-একদিনের মধ্যে মেশিন চলে আসবে। আমরা আশা করছি দুই সপ্তাহের মধ্যে পাবনায় পিসিআর ল্যাব স্থাপন হয়ে যাবে। আর সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের বিষয়টি এখনো ধীরগতি। আমরা সবাই মিলে চেষ্টা করছি নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য। সেন্ট্রাল অক্সিজেন স্থাপন হয়ে গেলে আইসিইউ চালু হবে। এমন আশ্বাসের আগেও কয়েক দফা শোনানো হয়েছে বলে প্রশ্ন করা হলে এবার এ আশ্বাস পূরণ হবে বলে দৃঢ়তার সাথে তিনি জানান। 

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, পাবনাবাসীর জন্য সুখবর হলো খুব শিগগির এসব সমস্যার সমাধান হবে। পিসিআর ল্যাবের যন্ত্রপাতি আনা হচ্ছে। সেই সাথে সেন্ট্রাল হাই ফ্লো অক্সিজেনের নির্মাণকাজ তিন-চারদিনের মধ্যে শেষ হবে। দ্রুতই এসব চালু হয়ে যাবে আশা করি।

এমএসএম / জামান

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ

কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী

গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে কেসিসির প্রশাসক রয়েছেন মাঠে

জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: চসিক মেয়র

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

রাজারহাটে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন তানজিলা তাসনিম