রাজশাহী নগরীতে ১২-১৫ জুন ৬৩৭৩২ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানকে ধারণ করে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ৩৮৪টি কেন্দ্রে ৬৩ হাজার ৭৩২ শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা রক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু। সংবাদ সম্মেলনে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ে সার্বিক তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।
এ সময় রাসিকের মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বনি, মেডিকেল অফিসার ডা. উম্মুল খায়ের ফাতিমা, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, স্বাস্থ্য বিভাগের শেখ আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৪ দিন নগরীর ৩৮৪ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১ টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৮১৩৮ জন ৬-১১ মাস বয়সী শিশু ও ৫৫৫৯৪ জন ১২-৫৯ বয়সী শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে প্রতি কেন্দ্রে ২ জন করে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন তারা।
তারা আরো বলেন, শিশুর অন্ধত্ব থেকে রক্ষা, রোগ প্রতিরোধ ‘ক্ষমতা বৃদ্ধিসহ শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ অপরিহার্য। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য নিরাপদ। কোন শিশু যেন ভিটামিন ‘এ’ খাওয়ানোর সরকারি এ কার্যক্রম থেকে বাদ না পড়ে রাজশাহী সিটি কর্পোরেশন নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা রাখা, মাইকিং, মসজিদে জুম্মার নামাজের পূর্বে মসজিদের ইমাম-খতিবের মাধ্যম্যে মুসল্লিদের অবহিতকরণ এবং অন্যান্য উপাসনালয়ের মাধ্যমেও একই বার্তা প্রেরণ করা হচ্ছে।
এমএসএম / জামান
মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ
ভোলা সাইক্লোনের ৫৬ বছর: মনপুরাসহ উপকূলে আজও বয়ে বেড়াচ্ছে স্বজন হারানোর ক্ষত
আধুনিক যন্ত্রের দাপটে দুমকিতে বিলুপ্তির পথে গরু-লাঙলের হালচাষ
বাউফলে মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ
টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
Link Copied