ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে পিডিবির সম্পদ হরিলুট


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ৪:৩০
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব সম্পত্তি দেখভাল আর তদারকির অভাবে হরিলুট চলছে। স্থানীয়রা যে যেভাবে পারছে সেভাবেই এ লুটে অংশ নিচ্ছে। স্থাপনার ইট খুলে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি কাঁটাতারের বেড়া, দরজা, জানালা, বৈদ্যুতিক তারও নিয়ে যাচ্ছে এরা। যারা এসব করছে অথবা ওদের কাছ থেকে যারা এসব মালামাল কিনে নিচ্ছে তারাও বিস্মিত কোনো ধরনের বাধা না পেয়ে।
 
বৃহসপতিবার (৯ জুন) দুপুরে সরেজমিন দেখা যায়, ঠাকুরগাঁও রোড এলাকার রেলস্টেশনের পশ্চিম পাশে কিছুদিন আগেও দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল ছিল। এর একটি হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব ১০.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ঠাকুরগাঁও ডিজেল পাওয়ার স্টেশন এবং অপরটি হলো বেসরকারি মালিকানায় স্থাপিত পিকিং প্লান্ট আর জেড পাওয়ার লি.।
 
ডিজেল পাওয়ার স্টেশনটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বন্ধ ঘোষিত হওয়ার পর এর সকল যন্ত্রপাতি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়। অপরদিকে আর জেড পাওয়ার লি. তাদের নির্ধারিত মেয়াদপূর্তির পর বন্ধ ঘোষিত হলে এর মালামালও কর্তৃপক্ষ সরিয়ে নেয়। দুটি বিদ্যুৎ কেন্দ্রেরই লৌহজাত মালামাল সরিয়ে নেয়ার পর যে স্থাপনা ছিল তা অরক্ষিত হয়ে পড়ে।
 
এই সুযোগে স্থানীয় লোকজন (বিদ্যুৎ কেন্দ্রটির পাশে রেলওয়ের জমিতে বসবাসরত) প্রকাশ্যেই সেসব স্থাপনা ভেঙে বিক্রি করা শুরু করে। সীমানা প্রাচীর, কাঁটাতারের বেড়া, বৈদ্যুতিক তার, দরজা-জানালা; কোনোকিছুই বাদ যায়নি তাদের হাত থেকে। প্রতি হাজার ইট ৫-৬ হাজার টাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এসব মালামাল নিজেদের দখলে নিতে বস্তির বাসিন্দারা প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। প্রথম দিকে ভয়ে ভয়ে রাতের অন্ধকারে এমন লুটপাট চললেও কোনো দিক থেকে বাধা না পেয়ে প্রকাশ্য দিবালোকেও মেতে ওঠে লুটপাটে।
 

স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, বস্তির সবাই এ কাজ করে না। দু-চারজন করে। তাদের সবাই চেনে-জানে। পিডিবির লোকও তাদের নাম জানে কিন্তু কিছু বলে না। এজন্যই তারা সাহস পেয়ে গেছে।

ঠাকুরগাঁও বিদ্যুৎ বিভাগের (নেসকো লি.) নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদের সাথে কথা বললে তিনি বলেন, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা চলে যাওয়ার পর তারা আনসারদেরও তুলে নেয়। তারা সেভাবে ওই এলাকাটি বুঝিয়ে দেয়নি।  কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে কিনা- এমন প্রশ্ন করলে তিনি জানান, না, সেভাবে গুরুত্ব দেয়া হয়নি।
 
বিদ্যুৎ কেন্দ্র দুটি এখন নেই কিন্তু জমি এবং স্থাপনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব সম্পত্তি। ওই সম্পত্তি দেখভাল এবং তদারকির অভাবে এমন লুটপাট হবে তা মেনে নিতে পারছেন না এলাকার সাধারণ মানুষ। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু

দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা

লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা

বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!

বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের