ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কমলগঞ্জে ৫ মাস পর কবর থেকে মৃতদেহ উত্তোলন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৯-৬-২০২২ বিকাল ৫:৩৫
মৃত্যুর ৫ মাস পর মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে কবর থেকে ছেলের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জের বড়চেগ বিক্রমপুর কবরস্থান থেকে মৃতদেহটি উত্তোলন করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
জানা যায়, কমলগঞ্জের ভাদাইরদেউল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহব্বত উল্লার ছেলে নজরুল ইসলাম (৩২) গত বছর বিয়ে করেন উপজেলার চিৎলিয়া গ্রামের রঙ্গু মিয়ার কন্যা মশকুরা বেগমকে। চলতি বছরের ২৭ জানুয়ারি নজরুল তার শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে যান। শ্বশুরবাড়িতে থাকাবস্থায় গত ১ ফ্রেব্রুয়ারি তিনি আকস্মিক মারা যান। নজরুলের মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন তার বাড়িতে খবর দেয় দাঁতের ব্যথায় নজরুল মারা গেছে। তাদের এমন বক্তব্য ও আচরণে নজরুলের পরিবারের লোকজনের সন্দেহ হলেও কোনো আইনি আশ্রয় নেয়নি। কিন্তু ঘটনার পর থেকেই নজরুল ইসলামের পরিবারের লোকজন সন্দেহ করছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অবশেষে গত ১৮ মে নিহতের মা নুরজাহান বেগম ছেলেকে হত্যার অভিযোগ এনে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করেন। মামলায় কোনো ময়নাতদন্ত ছাড়াই তার ছেলের লাশ দাফন করা হয়েছে মর্মে অভিযোগ করা হয়। মামলার কয়েক দফা শুনানি শেষে মঙ্গলবার কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত।
 
শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, আদালতের নির্দেশে নির্বাহী  ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারের উপস্থিতিতে বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কবর থেকে লাশ উত্তোলন করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজন তার লাশ দাফন করেন।

এমএসএম / জামান

ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫

বারহাট্টায় মনসা পূজা ঘিরে জমজমাট পাঁঠার হাট

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগের নেতা আটক, জেল হাজতে প্রেরণ

আত্রাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি ১৫ দিনেও মেলেনি সন্ধান

আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ।

ছোট ও মাঝারি শিল্প গিলে খাচ্ছে কর্পোরেট কোম্পানি।

কমলা বেগমের নিজ বাড়িতে বসবাস করতে না পারার অভিযোগে সাংবাদিক সম্মেলন

মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ বাণিজ্যের অভিযোগ

​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন,নিহত ১ আহত ১