ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ করতে পারল না বিএনপি


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৯-৬-২০২২ বিকাল ৬:৭

দেশব্যাপী গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধার কারণে করতে পারেনি খুলনা মহানরগর বিএনপি। আজ বৃহস্পতিবার (৯ জুন) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ সমাবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিএনপি নেতৃবৃন্দ পুলিশের বিরুদ্ধে প্যানা ছেঁড়া, স্টেজ ভাংচুর ও চেয়ায় তুলে নেয়ার অভিযোগ করেছেন।

বিএনপির একাধিক নেতা জানান, দেশব্যাপী গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি আজ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের জন্য প্রস্তুতি নিতে থাকে। কর্মসূচি সফল করার জন্য নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিল সহকারে নেতৃবৃন্দ আসতে থাকেন। বেলা পৌনে ১১টার দিকে খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুনের নেতৃেত্বে কিছুসংখ্যক পুলিশ এসে সমাবেশ করা যাবে না বলে নেতাকর্মীদের জানান।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিক্ষোভ সমাবেশের প্যানা ছিঁড়ে ফেলে পুলিশ। এরপর সমাবেশস্থলে নির্মিত স্টেজ ভাংচুর করে। নেতাকর্মীদের বসার চেয়ারগুলোও তারা নিয়ে যায়। একপর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে চলে যান।

বিএনপির নগর আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, বিক্ষোভ সমাবেশ করার জন্য তারা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছেন। তারা অনুমতি দিয়েছেন। বুধবার দলীয় কার্যালয়ে সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভাও করা হয়। আজ বেলা পৌনে ১১টার দিকে খুলনা থানার অফিসার ইনচার্জ এসে তাদের জানান, এখানে কোনো সভা হবে না। তারা আমাদের স্টেজ ভাংচুর ও চেয়ার নিয়ে যায়। সমাবেশস্থল থেকে প্যানা ছিঁড়ে ফেলে। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিল সহকারে নেতৃবৃন্দ আসতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়।

তিনি আরো বলেন, বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। অনুমতিসাপেক্ষে আমাদের সভা করার অধিকার আছে। ক্ষমাতসীন দল বিএনপিকে ভয় পায়। দিন যত ঘনিয়ে আসছে তত তদের গায়ে জ্বালা  উঠছে।

মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আজিজুল হাসান দুলু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে ক্ষমতাসীন সরকারের পেটুয়া বাহিনী আমাদের সমাবেশ করতে দেয়নি। বিএনপি একটি গণতান্ত্রিক দল। সভা সমাবেশ করার অধিকার আমাদের আছে। জনগণের ভাতের অধিকার আদায়ের জন্য আমরা মাঠে থাকব তাতে যত বাধা আসুক। ভবিষ্যতে কোনো সভা-সমাবেশের জন্য তারা অনুমতির জন্য পুলিশের কাছে যাবেন না। বাধা এলে মাঠে প্রতিহত করা হবে বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপরে জানতে চেয়ে খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার