ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ছেলে পরীক্ষার হলে, মা প্রার্থনায়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৬-২০২২ দুপুর ১:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা নির্ধারিত হলে ভর্তি যুদ্ধে লড়ছেন, অন্যদিকে বাইরে উদ্বেগ-উৎকণ্ঠায় অপেক্ষা করছেন অভিভাবকরা। কারও মা-বাবা, কারও ভাই, কারও দাদা এসেছেন পরীক্ষা কেন্দ্রের সামনে। তাদের প্রার্থনা একটাই- পরীক্ষাটা যেন ভালো হয়।

তেমনি একজন নাসরিন শিকদার। পেশায় একজন গৃহিণী। ছেলে আবু নাছের মাহতাব নাহাজকে পরীক্ষার হলে পাঠিয়ে প্রার্থনায় বসেছেন তিনি। তেলাওয়াত এবং দরুদ পড়ে ছেলের জন্য দোয়া করছেন। যেন পরীক্ষা ভালো হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পায়।

শুক্রবার (১০ জুন) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

জানতে চাইলে  বলেন, আমার ছেলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। তার স্বপ্ন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তাকে নিয়েই এখানে এসেছি। সে পরীক্ষার হলে ডুকেছে তার জন্য অপেক্ষা করছি। আর বিভিন্ন আয়াত-সূরা পড়ে আমার ছেলেসহ সবার জন্য দোয়া করছি।

তিনি আরও বলেন, আমার ছেলে বুয়েট এবং বিইউপিতেও পরীক্ষা দিয়েছে। তার স্বপ্ন ঢাবি কিংবা বিইউপিতে পড়া। আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় তার স্বপ্ন পূরণ হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার ধারণা কেমন জানতে চাইলে তিনি বলেন, ধারণা তো ভালোই ছিল কিন্তু এখন মাঝে-মধ্যে শুনি এখানে মারামারি হয়। এজন্য একটু খারাপ লাগে। এমনিতে প্রত্যেক অভিভাবকেরই স্বপ্ন থাকে সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো। আমারও তেমন স্বপ্ন রয়েছে। ঢাবিতে সবসময়ই ভালো শিক্ষার পরিবেশ থাকবে আমরা এমনটি প্রত্যাশা করি।

এসময় সরেজমিনে গিয়ে দেখা যায়, নাসরিন শিকদার ছাড়াও কার্জন হল, ক্যাম্পাসের গ্রন্থাগারের সামনে, সমাজবিজ্ঞান চত্বরে, মধুর ক্যান্টিন, সবুজ চত্বরসহ বসে স্বজনের অপেক্ষায় রয়েছেন অভিভাবকরা। কেউ পত্রিকা পড়ে, গল্প করে সময় কাটাচ্ছেন। কেউবা সময় কাটাচ্ছেন প্রার্থনায়।

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের (পরীক্ষার্থী) পরীক্ষাটা যেন ভালো হয়, সবকিছু যেন ঠিকঠাক থাকে এবং তাদের মানসিক সাপোর্ট দিতেই পরীক্ষা কেন্দ্র পর্যন্ত আসা এবং অপেক্ষা করা।

এমএসএম / এমএসএম

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন