ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মহানবীকে কটূক্তির প্রতিবাদে নবীনগরে বিক্ষোভ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১০-৬-২০২২ বিকাল ৭:৩১
ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতা বিশ্বমহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তির মন্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল করেছে হাজারো তৌহিদী জনতা। 
আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে নবীনগর পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা এ বিক্ষোভ মিছিল করে। 
 
মিছিলটি নবীনগর সদরের এসআর জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসআর জামে মসজিদে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 
 
সমাবেশে বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, এসআর জামে মসজিদের খতিব মুফতি বেলায়েত উল্লাহ, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন, নবীনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনি, মাওলানা কাইযুম ফারুকী, মাওলানা মকবুল হোসেন,মাওলালানা মেহেদী হাসান, মাওলানা আমির হোসেন, মাওলানা আবদুল মতিন, মাওলানা সানা উল্লাহ প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, মহান আল্লাহ সুরা আম্বিয়াতে ঘোষনা দিয়েছেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) সারা দুনিয়ার জন্য রহমত। সেই নবীকে ও উম্মুল মোমেমিন হযরত আয়েশা (রা.) কে নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্য করে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা কুমার জিন্দাল ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। অবিলম্বে কুরুচিপূর্ণ  মন্তব্যের জন্য অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি (ফাঁসি)প্রদান করে ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান। 
 
সভায় মুলসমানদেরকে  ভারতীয় পন্য বর্জনের আহবান জানান বক্তারা।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু