শপথ গ্রহণ করলেন ফরিদপুর চিনিকলের আখচাষি কল্যাণ সংস্থার নির্বাচিতরা
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখচাষিদের নিয়ে গঠিত ফরিদপুর চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুন) সকাল ১০টায় চিনিকলের প্রশিক্ষণ ভবনে চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ও নির্বাচন কমিশনার মুহম্মদ মিজানুর রহমান নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন- চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির, মহাব্যবস্থাপক (কৃষি) মো. রফিকুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজল বসু, মহাব্যবস্থাপক (অর্থ) মো. সামছুল হক, সহকারী নির্বাচন কমিশনার মো. মেহেদী হাসান ও মো. মাসুদুর রহমান।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী শফিকুল ইসলাম খান, সহ-সভাপতি পদে মির্জা মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম ঝুটু, সহ-সাধারণ সম্পাদক পদে অহিদুজ্জামান বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মনিদ্বীপ সাহা, দপ্তর সম্পাদক পদে মজিবর রহমান, সাহিত্য সম্পাদক পদে আনোয়ার হোসেন মুকুল, প্রচার সম্পাদক পদে কামাল হোসেন শেখ, ক্রীড়া সম্পাদক পদে লাল মোহাম্মদ; নির্বাহী সদস্য পদে যথাক্রমে আব্দল হাই বাশি, এবিএম ইমদাদুল হক, নওশের আলী সরদার, আব্দুল হাকিম বিশ্বাস, তোফাজ্জেল হোসেন, মোয়াজ্জেম হোসেন, আলম মোল্যা, আ. গফুর মোল্যা, লিয়াকত আলী শেখ, আব্বাস আলী মোল্যা, আব্দুল কুদ্দুস খান শপথবাক্য পাঠ করেন।
এমএসএম / জামান
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ