ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ১:২৮

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে লিটন দাস (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ।

জানা যায়, উপজেলার বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাতঘাটিয়া পুকুরপাড় কুলালডাঙ্গা এলাকার মৃত পুলিন বিহারী দাসের ছেলে লিটন দাস বিদেশ থেকে ফেরত আসার পর থেকে তার স্ত্রী লক্ষ্মী রানী দাসের সাথে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। এর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর আজ (শনিবার) ভোররাতে নিজ ঘরের পেছনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে চন্দনাইশ থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লিটন দাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ