এক ইউপি সদস্যের লংকাকান্ডে হলো ছদাহা পরিষদ -দাবী স্থানীয়দের
ইউনিয়ন পরিষদের সদস্য কর্তৃক ছদাহা ইউনিয়ন পরিষদ অপবিত্রও অবমাননাকর পরিবেশ সৃষ্টির অভিযোগ করেছেন স্থানীয়রা। আজ শনিবার এলাকায় সরেজমিনে পরিদর্শনে গেলে স্থানীয়রা এই উপরোক্ত দাবী জানান।গেলো ৯ই জুন(বৃহস্পতিবার) ছদাহা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সালিশী সমাধানের জন্য যায় ছদাহার ৬নং ওয়ার্ডের মাওলানা হাফেজ শামশুল হকসহ তাদের ছেলেরা, একই এলাকার এনামদের সাথে পূর্ব জমি বিরোধের বিষয়ে -কিন্তু এক পর্যায়ে পক্ষদ্বয়ের সাথে হাতাহাতিও বাকবিতন্ডতায় জড়ায়,পরে একই ওয়ার্ডের মেম্বার নাজিম উদদীন বয়স্ক হাফেজ শামসুল হককে এনামদের পক্ষ অবলম্বন করে প্রকাশ্যে বেদড়ক মারধর করার অভিযোগ করেন পরিষদে থাকা উপস্থিত লোকজন।
প্রমাণ সরূপ কিছু ফুটেজও এসেছে এই প্রতিবেদকের কাছে মেম্বার নাজিম উদদীনের বিরুদ্ধে। শুধু এখানেই শেষ নয়-নাজিম মেম্বার এক পর্যায়ে পুরো পরিষদকে অশান্ত করার জন্য বাইরের এলাকা থেকে বখাটেও মাদকসেবীদের বহর নিয়ে হামলা চালায় বলেও জানান স্থানীয় লোকজনও পরিষদের দুজন মহিলা সদস্য।
এদিকে ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী বলেন -আমরা পরিষদের সকলে বসে এই রকম ঘটনা ভবিষ্যতে না হওয়ার জন্য একটা বিহীত ব্যবস্থা নিব।তিনি আরো বলেন পরিস্থিতি খারাপের দিকে চলে গেলে আমি প্রশাসনের আশ্রয় নিই।তারা এসে উভয়কে থানায় নিয়ে যায়।পরে সমাধান করার অঙ্গিকার নিয়ে মুচলেখা নিয়ে থানা ছেড়ে দেয়।তবে একাধিক ইউপি সদস্য-নাজিম উদদীনকে ইয়াবাব্যবসায়ী আখ্যায়িত করে বলেন-মাদক সেবনকারী আর ইয়াবাকারবারী পরিষদের সদস্য হওয়ায় আজকের এই ঘটনা -তারা আরো বলেন নাজিমের আরেক সহযোগী হলেন ইয়াবা ফারুক, তাকেসহ নিয়ে এলাকায় সবসময় ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে এই ইউপি সদস্য।
তবে সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নাজিম মেম্বার বলেন-ওরা পক্ষদ্বয় মারামারি করলে আমি সমাধান করার চেষ্টা করি এখানে অন্য কিছুতে আমি নেই।সাতকানিয়া থানার ওসি সাহেব বিষয়টা সমাধান করবে বলে জানিয়েছেন।এদিকে নাজিম মেম্বারের হাতে সরাসরি মারধরের স্বীকার হয় বলে জানিয়ে বৃদ্ধ লোক হাফেজ শামসুল ইসলাম জানান-মাদকের আন্তঃজেলার গডফাদার নাজিম আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এতে মালাই জসিমসহ আমরা বেশকয়েকজন আহত হই।
এদিকে সাতকানিয়া থানা সুত্রে জানাযায়- তারা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে।অপরদিকে গ্রামআদালতে বিচার দেয়া বাদী একরাম বলেন-পূর্ব পরিকল্পিতভাবে নাজিম মেম্বার আমাদের উপর হামলার ঘটনা ঘটায় এবং তিনি নিজেই এতে অংশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।আহত মালাই জসিম বলেন আমি নাজিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব,ইতিমধ্যেই আমি এজাহার জমা দিছি তবে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে থানায় আরো তাই একদিন সময় লাগবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার
শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা
দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা
নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল
আদমদীঘিতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন
শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া
ঘুষ ছাড়া মেলেনা খারিজ হাটিকুমরুলে" সেবাবঞ্চিত ভুক্তভোগীদের অভিযোগ