মীরসরাইয়ের শত শত মহিষ খামার আজ ধ্বংসের মুখে
দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চল। একসময় যেখানে ছিলো মহিষের অভায়ারণ্য। এ শিল্পাঞ্চল করতে ৩০ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়। এতে হাজার হাজার গরু,মহিষ, ভেড়া চারণভূমি হ্রাস পাচ্ছে। যার ফলশ্রুতিতে শত শত খামারিদের হাজার হাজার গরু-মহিষ-ভেড়া খাদ্য সংকটে পড়ার কারণে প্রায় শত শত মহিষ মারা গিয়েছে। যার ফলে ১১ জুন (শনিবার) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পানগরের বেজা অফিসের সামনে ক্ষতিগ্রস্ত খামারীরা একত্রিত হয়। এই সময় বিষয়টি সরোজমিনে দেখার জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ খামারিদের বক্তব্য শুনেন।
এই সময় খামারি মোহাম্মদ আবুল কাশেম কান্না জড়িত কন্ঠে বলেন,শিল্পজোনের এই চারণভূমিতে আগে আমাদের মহিষের পাল বিচরণ করতো। শিল্পজোনের আওতার বাহিরে সাগর পাড়ে যে চর জেগেছে তাতে আমাদের মহিষ চরণের জায়গা থাকলেও উপকূলীয় কিছু অসাধু কর্মকর্তার কারণে নানা মূখী হয়রানী শিকার হতে হয়। গত বছর আমার ৪৫ টা গরু মহিষ ঠেঙ্গার চরে নিয়ে যাই, এসময় আমার ৬ টা মহিষ মারা যায়। সুপার ডাইকের বাহিরে যে জায়গা সাগর পাড়ে রয়েছে সেখানে যেনো আমাদের মহিষের জন্য উন্মুক্ত রাখা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান, এ চারণভূমি সংকটের কারণে খামারিরা বহু ভাবে ক্ষতিগ্রস্থ। যাও সল্প কিছু জায়গা রয়েছে তা যেনো সঠিক ভাবে ব্যবহার করতে পারে সে দিকে সবার নজর দেয়া উচিত।
এই বিষয়ে উপকূলীয় বিট কর্মকর্তা মোহম্মদ গফুর বলেন দেশের বৃহৎ সুপার ডাইক রক্ষা করার জন্য আমরা উপকূলীয় অঞ্চলে বনায়ন করছি। তবে এই চারণ ভূমিতে মহিষ বিচরণ করলে মহিষকে আটক করে মালিক থেকে টাকা নেওয়ার বিষটি সম্পুর্ণ মিথ্যা।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ এই সব খামারীদের তালিকা করে এই সমস্য সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সরোজমিনে পরিদর্শনে গিয়ে উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, কৃষি ও শিল্প উন্নয়নে সরকার আওয়ামীলীগের সরকার। কৃষি ও উৎপাদন মূখী কার্যক্রমে এই সরকার নানা ধরণের ভূর্তকী সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে। চরাঞ্চলের শতশত পরিবার মহিষ চারণ করে জীবিকা নির্বাহ করার পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণে অবদান রাখছে এই খামারীরা। খামারীদের এই চারণ ভূমির সমস্য নিয়ে যথাযথ কতৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করবো।
এমএসএম / এমএসএম
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র
নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব