ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ফারইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. রকীব আহমদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ৪:৫০
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ভাইস চ্যান্সেলর) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রকীব আহমদ গতকাল ১০ জুন ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। গত রবিবার (৫জুন ২০২২) তাকে এই পদে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়।

ড. রকীব ইউনিভার্সিটি অব মাইসোর ইন্ডিয়া থেকে ১৯৯০ সালে আরবান জিওগ্রাফীতে পিএইস.ডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি রাজশাহি বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফিতে অনার্স ও মাস্টাস ডিগ্রি অর্জন করেন।

ড. রকীব আহমদ রাজশাহি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভাইরনমেন্টাল স্টাডিস বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান, পরিবেশ বিজ্ঞান ইনিস্টিটিউট এর ডিরেক্টর এবং আইসিটি সেন্টার এর ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তিনি ইনিস্টিটিউট অব জিওগ্রাফী, ইউনিভার্সিটি অব কলোন, ইনিস্টিটিউট অব জিও ইনফরমেটিক্স, মুয়েনস্টার ইউনিভার্সিটি, ফ্রাইবুর্গ ইউনিভার্সিটি অব এডুকেশন, জার্মানিতে প্রফেসর ও গেস্ট প্রফেসর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়াও তিনি ইসলামিয়া ইউনিভার্সিটি অব ভাওয়ালপুর, পাকিস্থানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন অব শ্রীলংকার সিনিয়র ফেলো হিসেবে কর্মরত ছিলেন।

ড. রকীব বাংলাদেশের একজন দক্ষ, দূরদৃষ্টিসম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষাবিদ, তিনি তার প্রজ্ঞা, মেধা, উদ্ভাবনী ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষার প্রচার-প্রসার ও মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে বিবিধ বিষয়ের উপর তার অনেক প্রকাশনা রয়েছে।
 
 
 

সাদিক পলাশ / সাদিক পলাশ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন