আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে তাসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত গৃহবধূ উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সাত বছর আগে উজ্জ্বলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান আছে। ওই দম্পতির মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকতো। এ নিয়ে শনিবার ভোরে পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তাসলিমা। খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied