ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আগামী ২৩ সালেই পঞ্চগড় থেকে কক্সবাজার ট্রেনেই যেতে পারবো- পঞ্চগড়ে রেলমন্ত্রী


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১১-৬-২০২২ বিকাল ৫:৪৫
আগামী ২৩ সালের জুন মাসে ইনশাআল্লাহ আমরা পঞ্চগড় থেকে কক্সবাজার ট্রেনেই যেতে পারবো। আমরা উন্নয়নের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি এই রেলকে নিয়েও আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পঞ্চগড়-সান্তাহার রুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা বলেন। 
 
মন্ত্রী বলেন,বিএনপির দেশকে নিয়ে কোন ভাবনা নেই, আওয়ামীলীগের বিরোধীতা ছাড়া। তাদের নিজস্ব কোন কর্মসূচী নেই।
 
তিনি আরো বলেন, বিভিন্ন ভাবে একটি ভারসাম্য পূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাসহ রেলকে একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা হিসেবে তৈরি করার লক্ষে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবারে ও যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেখানেও প্রায় ১৮ হাজার কোটি টাকা পঞ্চম সিরিয়ালে পঞ্চম তম অবস্থানে আছে রেল।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদারের সভাপিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল হাসান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, প্রমূখ।
 
এসময় মন্ত্রী স্টেশনে ফিতা কেটে, হুইসেল বাজিয়ে, পতাকা উড়িয়ে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন এবং রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও এ্যাপ্রোচ সড়ক উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়