পারাবত ট্রেনে আগুনের ঘটনায় পৃথক ৩টি তদন্ত কমিটি গঠন
মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর ও মনু রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী সিলেট-আখাউড়া রেলপথের চককবিরাজি এলাকায় চলন্ত অবস্থায় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনের পাওয়ার কার বগি থেকে আগুন লাগার ঘটনা ঘটে।
ট্রেনে আগুন লাগার এ ঘটনায় মোট ৩টি তদন্ত কমিটি করা গঠন করা হয়েছে। এরমধ্যে রেলওয়ে বিভাগীয় পর্যায়ে দুটি এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি করা গঠন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, পারাবত এক্সপ্রেস ট্রেনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং কেউ দায়ী থাকলে তা চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। প্রতিটি কমিটিতে চারজন করে সদস্য রয়েছেন। দুটি তদন্ত কমিটির একটি হলো ডিভিশনাল কমিটি, অন্যটি জোনাল কমিটি। পূর্বাঞ্চলের ঢাকা বিভাগের পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে একটি কমিটির আহ্বায়ক করা হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
অন্যদিকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, আগুন লাগার ঘটনায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হককে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার