কাশিয়ানীতে আম কুড়াতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বৃদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ি থেকে আম কুড়াতে বেরিয়ে গাড়িচাপায় হামিদা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার (১২ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদা বেগম কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের মৃত ইসরাফিল মোল্লার স্ত্রী।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত হামিদা বেগম আম কুড়াতে গিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী আজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied