ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুসিকে কাউন্সিলর পদে লড়ছেন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইকরাম


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ১:১২

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে চ্যালেঞ্জের মুখে নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন। সুষ্ঠু, নিরপক্ষ ও অভাধ নির্বাচন করার লক্ষ্যে ইতোমধ্যে ভোট গ্রহণের প্রস্ততিও সম্পন্ন করেছে ইসি। তবে এই নির্বাচনে একাধিক হত্যা মামলা ও মাদক বিক্রেতাসহ বহু অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরাই কাউন্সিলর পদে নির্বাচন করছেন।

এতে ২০১৮ সালে ‍প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৩(২) স্মারকে অবৈধ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের পৃষ্ঠপোষক/আশ্রয় প্রদানকারী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের মধ্যে ৬নং তালিকাভুক্ত কুমিল্লা নগরীর শুভপুর এলাকার রমজান মিয়ার ছেলে আমিনুল ইসলাম ওরফে ইকরাম। বর্তমানে তিনি কুসিকের ৬নং ওয়ার্ডে রেডিও মার্কায় কাউন্সিলর পদে নির্বাচন করছেন। এছাড়াও কুমিল্লায় ১০২ মাদক ব্যবসায়ীর নামের তালিকায় কোতোয়ালি থানায় অন্যতম একজন আমিনুল ইসলাম ওরফে ইকরাম।

মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান বর্তমান সরকারের। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জিরো টলারেন্সে। তার নির্দেশেই সারাদেশে তালিকা করা হয় শীর্ষ মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের। সরকারপ্রধানের নির্দেশেই ২০১৮ সালের ৪ মে থেকে দেশে শুরু হয় মাদকবিরোধী অভিযান। ওই অভিযানে প্রশাসন নড়েচড়ে বসে। গ্রেপ্তার শুরু করে মাদক কারবারি এবং এর পৃষ্ঠপোষকদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহতও হন অনেক মাদক কারবারি, যা সর্বমহলের প্রশংসা কুড়িয়েছিল সে সময়।

অবশ্য এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করা হয়। ওই তালিকায় নাম ছিল অনেক প্রভাবশালী ব্যক্তির।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষ মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করা হয়। ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ফরিদ আহাম্মদ স্বাক্ষরিত ওই তালিকায় ৬ নাম্বারেই নাম আমিনুল ইসলাম ওরফে ইকরামের।

 

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত