দেশীয় বীজ বাদ দিয়ে কোম্পানির বীজের ওপর নির্ভরশীল কৃষক
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কৃষকের হাত থেকে হারিয়ে গেছে বিভিন্ন প্রজাতির ধান। অতীতের বিভিন্ন প্রজাতির ধানের নাম বতর্মান প্রজন্মের কাছে রূপকথার গল্পের মতো। অথচ আজ থেকে মাত্র কয়েক দশক আগেও ফুলছড়ির কৃষকের কাছে চিরচেনা ছিল দেশি ধান।
অগ্রহায়ণ মাসে কৃষকরা গোলায় তুলতেন পাইজাম, পারিজাত, ঝিঙ্গাশাইল, লতাশাইল, মনগিরিসহ নানা প্রজাতির ধান। আবার বোরো মৌসুমে কালো বোরা, সাদা বোরা, লালডিঙ্গিসহ নানা প্রজাতির ধান। এ ধানগুলো এখন জমিতে কম ফলন হয় বলে কৃষকরা উচ্চফলনশীল ধান চাষে ঝুঁকছেন।
তবে এ উচ্চফলনশীল ধানের তুলনায় আগের ধানের ভাত অনেক বেশি সুস্বাদু ও সুগন্ধী ছিল। এ ধান ঘরে ওঠানোর পর কৃষাণিরা ভাত ও বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে নিজেরা তো খানই, সেই সঙ্গে আত্মীয়স্বজনকেও আপ্যায়ন করতেন। বিশেষ করে জামাই এলে এ ভাত দিয়ে আপ্যায়ন করা হতো। তাই ঐতিহ্যবাহী এ ধানের ভাতকে জামাইভাতও বলেন কেউ কেউ।
মূলত দেশি বীজের পরিবর্তে বিভিন্ন কোম্পানি আর বহুজাতিক কোম্পানির নতুন বীজের ফলন বেশি হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ১০৮টি (১০১টি ইনব্রিড ও ৭টি হাইব্রিড) উচ্চফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করেছে।
৪৮টি জাত বোরো মৌসুমের জন্য (১২টি জাত বোরো ও আউশ উভয় মওসুম উপযোগী) ৬টি জাত বোনা এবং রোপা আউশ মৌসুম উপযোগী ৪৫টি জাত রোপা আমন মৌসুম উপযোগী ১২টি জাত বোরো ও আউশ উভয় মৌসুম উপযোগী ১টি জাত বোরো, আউশ এবং রোপা আমন মৌসুম উপযোগী ১টি জাত বোনা আমন মৌসুম উপযোগী। তাই কৃষক এ উচ্চফলনশীল ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন। আর এভাবে গ্রামবাংলার কৃষক দেশীয় বীজ বাদ দিয়ে কোম্পানির বীজের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
উপজেলার কৃষকরা জানান, আমরা কয়েক দশক আগে যে ধানগুলো চাষ করতাম, সেই ধানে ভাত ও পিঠা খুব সুস্বাদু ছিল। আগের ধানগুলো এখন জমিতে চাষ করলে রোগবালাই বেশি হয়, ফলনও কম হয়। অথচ এখন যে ধান চাষ করি, সেই ধানের ফলন বেশি হওয়ায় আমরা এ ধান চাষ করছি। কম উৎপাদন হয়, এমন ধান চাষ করলে উৎপাদন খরচ ওঠে না।
ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিন্টু মিয়া বলেন, কয়েক দশক আগে যে ধানগুলো জমিতে চাষ করা হতো, এখন ওই ধানগুলো আর চাষ করা হয় না। তার মূল কারণ হলো, সে ধানগুলোতে রোগবালাই বেশি ও গাছ-পাতা লম্বা হওয়ায় একটু বাতাস হলে মাটিতে নুয়ে পড়ে ফলন কমে যায়। ফলে কৃষকের ক্ষতি হয়। ফলে কৃষকরা এখন উচ্চফলনশীল ধান চাষে ঝুঁকছেন।
এমএসএম / জামান
না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল
আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন
Link Copied