মানিকগঞ্জে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পৃথক স্থান থেকে ১৯টি ককটেল এবং ২টি দেশীয় অস্ত্রসহ একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ। পরে উদ্ধারকৃত ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান, শিবালয় সার্কেল অফিসার নুরজাহান লাবনী, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জুন) সকালে স্থানীয় এক কৃষক উপজেলার উলাইল ইউনিয়নের শিবরামপুর গ্রামের একটি পাটক্ষেতে পাট তুলতে গেলে একটি পরিত্যক্ত কালো ব্যাগ দেখতে পান। পরে ব্যাগের কাছে এগিয়ে গেলে ব্যাগের মধ্যে লাল কসটেপ প্যাঁচানো কিছু লাল বল দেখতে পান। পরবর্তীতে ওই কৃষক স্থানীয়দের সহায়তায় থানা পুলিশে খবর দেন । খবর পেয়ে শিবরামপুরের পাটক্ষেত ৮টি এবং ঢাকা-আরিচা মহাসড়কের খালেক চেয়ারম্যানের বাড়ির পাশের তালগাছের নিচ থেকে ১১টিসহ মোট ১৯টি ককটেল, দুটি চাপাতি এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৯টি ককটেল, দুটি চাপাতি এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। পরে ঢাকার বোমা নিষ্ক্রিয় দলকে অবহিত করলে তারা এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied