ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে উপজেলা পুষ্টি কমিটির সভা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭-৬-২০২১ রাত ১০:৩৬
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’- এ প্রতিপাদ্যকে  সামনে রেখে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্মা।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, তৈয়বুননেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, পশ্চিজ জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, প্রাথমিক শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, জনস্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুজাউদ্দৌলা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সিএনআরএস নিউট্রিশন অফিসার মো. জাকারিয়া হাসান, সূচনা প্রকল্পের ফিল্ড অফিসার আনোয়ারুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল মৌলভীবাজার সূচনা কর্মসূচির টেকনিক্যাল ম্যানেজার (নিউট্রিশন) ফাতেমা কানিজ।
 
সভায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ স্বাগত বক্তব্যে বলেন, মৌলভীবাজার জেলায় দিন দিন করোনার প্রকোপ বাড়ছে। করোনা সংক্রমণ রোধে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে জুড়ী শহরে বুথ স্থাপন করা হবে। করোনার সংক্রমণ থেকে শিশু, গর্ভবতী মহিলা ও নারীদের সুরক্ষার ক্ষেত্রে সবাইকে আরো সচেতন হতে হবে। মাস্ক ব্যবহারে জনগণের মধ্যে এখনো উদাসীনতা দেখা যায়। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারসহ সচেতনতার  কোনো বিকল্প নেই।
 
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি সোনিয়া সুলতানা বলেন, পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি উপজেলাকে শতভাগ পুষ্টিনির্ভর করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী