ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-৬-২০২২ রাত ৮:২৯
মানিকগঞ্জের দৌলতপুরে কলেজছাত্র আরিফ হোসেন হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই রায়ে তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
 
রোববার বিকেল পৌনে ৪টার দিকে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুরের কাকনা এলাকার মোঃ লিংকন এবং একই এলাকার আলতাফ হোসেন।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মথুরনাথ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এজাহারের বরাত তিনি জানান, পূর্বশত্রুতার জেরে ২০০৫ সালের ২৭ মার্চ রাতে কলেজছাত্র আরিফকে হত্যা করে আসামিরা। ঘটনার পরের দিন নিহত আরিফের বাবা বাদি হয়ে মামলা করেন। ২০০৬ সালের ৩১ মে মুখ্য বিচারিক হাকিম আদালতে তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। মামলায় ১৯ জনের সাক্ষ্য নেয়া হয়। দোষ প্রমাণিত না হওয়ায় হাসান আলী, মঞ্জু, সহন, মাইনুদ্দিন, রাসেল ও বাদল খালাস দেয়া হয়। মামলা চলাকালে আসামি জিন্নাত আলী মারা গেলে তাকে মামলা থেকে বাদ দেয়া হয়।
 
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী আরিফ হোসেন লিটন এবং হুমায়ন কবির সেন্টু উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২