বালিয়াকান্দিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া মুন্সী ইয়ার উদ্দিন আহম্মেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছে। আগামী ২৫ জুনের নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে দুজন অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল ইসলামের প্রচেষ্টায় গতকাল রোববার (১২ জুন) প্রত্যাহারের শেষদিনে অভিভাবক সদস্য পদে দুজন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে একজন প্রার্থিতা প্রত্যাহার করায় অভিভাবক সদস্য পদে দৈনিক আমাদের সময়ের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক সোহেল রানা তৃতীয়বারের মতো এবং মো. বাদশা মোল্যা, ইউপি সদস্য শহিদুল ইসলাম, মাসুদুর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে রিনা বেগম বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আবুল কাসেম, কামাল হোসেন ও মহিলা শিক্ষক প্রতিনিধি হাসিনা পারভীন এবং প্রতিষ্ঠাতা সদস্য মুন্সী আবুল কালাম সামসুদ্দিন নির্বাচিত হন।
নারুয়া মুন্সী ইয়ার উদ্দিন আহম্মেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন, আগামী ২৫ জুনের নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে দুজন অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এমএসএম / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি