নূপুর শর্মার পক্ষ নিয়ে সোস্যাল মিডিয়ায় উস্কানিমুলক পোস্ট, যুবক আটক
ভারতে মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী নুপুর শর্মার পক্ষ নিয়ে সোস্যাল মিডিয়ায় উস্কানিমুলক পোস্ট প্রদানকারী অমিত সিংকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। রোববার (১২ জুন) রাত ১১টার দিকে উপজেলার মাধবপুর চা বাগানের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক অমিত মাধবপুর চা বাগানের পশ্চিম লাইনের দক্ষিণ টিলা এলাকার রামচন্দ্র সিংয়ের ছেলে।
জানা যায়, রোববার সন্ধ্যায় কমলগঞ্জের মাধবপুর চা বাগানের অমিত সিং ভারতে পুলিশের হাতে আটক নুপুর শর্মার পক্ষ নিয়ে তার নিজের ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট দেয়। ওই পোস্ট কপি করে একই ইউনিয়নের শিমুলতলা এলাকার সঞ্জয় সিনহাও তার ফেসবুক আইডিতে পোস্ট করে। দুজনের পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা হয়। প্রতিবাদমুখর ধর্মপ্রাণ মানুষজন ঘেরাও করেন অমিত সিংয়ের বাসা। সঞ্জয় সিনহার গ্রামেও দেখা দেয় উত্তেজনা। পরে রাতেই তারা দুজন তাদের বন্ধুর ফোন থেকে লাইভে এসে ক্ষমা চায়।
লাইভে অমিত সিং ক্ষমা চাইলেও তার বক্তব্যের শেষাংশে বলে- 'আমি ভুলেই গিয়েছিলাম যে আমি বাংলাদেশি'। আমি সরি ভাই, আমি ভেরি ভেরি সরি। তার এমন বক্তব্য সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা বলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতিবাদীরা।
খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অমিত সিংকে গ্রেপ্তার করার পর পরিস্থিতি শান্ত হয়। তবে অপর পোস্টকারী সঞ্জয় সিনহা লাইভে এসে দুঃখ প্রকাশ করেই আত্মগোপনে চলে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অমিত সিংকে রাতে আটক করেছি এবং তার ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়েছে। সঞ্জয় সিনহাকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied