চৌদ্দগ্রামের আলোচিত কিশোর গ্যাং লিডার রোমান আটক
কুমিল্লার চৌদ্দগ্রামের আলোচিত কিশোর গ্যাং লিডার রবিউল হাসান প্রকাশ রোমানকে (২৫) গতকাল রোববার (১২ জুন) রাত ১১টার দিকে আমানগন্ডা এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মৃত শামসুল হক মোল্লার ছেলে। রোমানের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাসহ ইভটিজিং, চাঁদার দাবিতে ইটভাটায় হামলাসহ বহু অভিযোগ রয়েছে। মাদকের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং মাদক কারবারসহ একাধিক ঘটনায় এর আগেও গ্রেফতার, কারাবরণ করেছে আলোচিত এই কিশোর গ্যাং লিডার। আলোচিত এই কিশোর গ্যাং লিডারের আটকের ঘটনায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, স্থানীয় একটি মসজিদের সামনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় বাধা প্রদান করায় মো. রুবেল নামে এক মুসল্লিকে ব্যাপক মারধর করে রোমান। এছাড়াও মাদক সেবনে বাধা প্রদান করায় রাঙ্গামাটিয়া এলাকার হোটেল মালিক জাফরকে ব্যাপক মারধর এবং ছুরিকাঘাত করে আলোচিত এই কিশোর গ্যাং লিডার। ওই ঘটনায় জাফরের স্ত্রী বাদী হয়ে রোমানকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এলাকায় স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করা, মাদক সেবন, মাদক ব্যবসা ও চাঁদাবাজি যেন তার নিত্যদিনের কাজ। সর্বশেষ গত ২২ মে ১৫ লাখ টাকা চাঁদার দাবিতে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় মেসার্স বেলাল ব্রিকসে হামলা চালায় রোমান ও তার সহযোগীরা। এ সময় ব্রিকস ফিল্ডের অফিসকক্ষ ভাংচুর এবং ইটভাটার বেশ কয়েকজন শ্রমিককে গুরুতর আহত করে তারা। এ ঘটনায় ভুক্তভোগী বেলাল হোসেন থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রবিউল হাসান প্রকাশ রোমানকে ঘটনার মূল হোতা হিসেবে শনাক্ত করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
বেলাল ব্রিকসের মালিক বেলাল হোসেন জানান, কিশোর গ্যাং লিডার রোমানের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তাকে গ্রেফতার করায় চৌদ্দগ্রাম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আরিফ হোসেনের নেতৃত্বে রোববার রাতে আমানগন্ডা এলাকা থেকে রোমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকের একটি মামলায় গ্রেফতারি ফরোয়ানা রয়েছে। সর্বশেষ ইটভাটায় হামলা ও ভাংচুরের ঘটনায়ও তার বিরদ্ধে মামলা হয়েছে থানায়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত