ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মাদারীপুরে পাসপোর্ট অফিসে অভিযান, দালাল আটক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ৩:৩২
মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৩ জুন) দুপুর ২টার দিকে মাদারীপুর পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ৪ জনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
 
আটককৃতরা হলেন- সদর উপজেলার গোলাবাড়ী এলাকার হাফিজুর রহমানের ছেলে পারভেজ মোল্লা (২৮), সদর উপজেলার জজকোর্ট কুকরাইল এলাকার মৃত কাজেম বেপারীর ছেলে আব্দুল রব বেপারী (৬৬), সদর উপজেলার ব্রাহ্মণদী এলাকার নুরুল ইসলাম খানের ছেলে রাজু খান (২৮), কালকিনির রমজানপুর এলাকার ক্ষিরোদ সরকারের ছেলে নন্দ সরকার (৪৫)।
 
এ সময় তাদের কাছ থেকে ৫টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরি করে দেয়ার নাম করে সাধারণ লোকজনের কাছ থেকে অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
 
মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, মাদারীপুর পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সেবা প্রত্যাশীরা দালালের হয়রানির শিকার হচ্ছে এবং এ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে সরকার নির্ধারিত ফিয়ের চাইতে বেশি নিচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। অভিযানে আমরা বেশকিছু দালালকে আটক করি এবং জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দালালদের শাস্তি দেয়ায় জন্য অনুরোধ জানালে তারা এসে আটককৃত ৫ দালালকে শাস্তি দেন। আমরা অফিস কর্মকর্তাকে সাবধান করে দিয়েছি, তাদের অফিসের কোনো কর্মচারী যেন দালালের সাথে যোগসাজশ করে সেবা না দেয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার রাব্বি বলেন, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সরকারি পাসপোর্ট প্রদানে কিছু লোক বাধা প্রদান করছিল- এমন অভিযোগের ভিত্তিতে আমরা মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি কাজে বাধা প্রদান করায় ৪ জনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা করি।

এমএসএম / জামান

মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'

বরগুনায় ৫০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার

মাদারীপুরে প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপের খবর গুজব, চাকা থেকে ছিটকে আসা টুকরো বলছে পুলিশ

ঘোড়াঘাটে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের পুরনো সুরা মসজিদ

‎নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ

উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারীতে কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা

আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

রেলের অবিক্রিত আসনের টাকা কার পকেটে?

পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাস গ্রেপ্তার

মাগুরায় ২ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক