আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ে হাবিপ্রবিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাছচাষিদের জন্য দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘মাছ চাষে আধুনিক প্রযুক্তি‘ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) আয়োজনে সোমবার (১৩ জুন) সকাল ১০টায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইমরান পারভেজ। সভাপতিত্ব করেন আইআরটির পরিচালক প্রফেসর ড. এসএম হারুন-উর-রশিদ। সঞ্চালনা করেন আইআরটির সহকারী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা।
এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, হাবিপ্রবি উত্তরবঙ্গের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। সে হিসেবে এই এলাকার মানুষের প্রতি বিশ্ববিদ্যালয়ের কিছু দায়বদ্ধতা রয়েছে। সে দায়বদ্ধতা থেকেই আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। যদিও আপনারা মাছ চাষে যথেষ্ট জ্ঞানসম্পন্ন, তারপরও আশা করি আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে নতুন অনেক কিছু জানতে পারবেন।
তিনি আরো বলেন, মাছ চাষে উত্তরবঙ্গের বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। সেই উদ্দেশ্য সামনে রেখেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা। এর মাধ্যমে আপনাদের সাথে আমাদের মাঝে সেতুবন্ধ তৈরি হবে। আপনাদের যে কোনো সমস্যায় হাবিপ্রবিকে পাশে পাবেন। কর্মশালা আয়োজনের জন্য তিনি আইআরটিকে এবং কর্মশালায় অংশগ্রহণের জন্য খামারিদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, কর্মশালায় ৩৯ জন মাছচাষিকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এমএসএম / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied