ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৩-৬-২০২২ বিকাল ৬:২৩

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও মূল্যহ্রাসের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার (১৩ জুন) ফুলছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক সাদিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক টুকু মিয়া ও রবিন হাসান খাজা, গাইবান্ধা সরকারি কলেজের সাবেক জিএস রফিকুল ইসলাম লাভলু, উদাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. হামিদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রোকন, উড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আহসান হাবীব, সদস্য সচিব শহর আলী মোল্লা, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা ইয়াছিন আলী, মধু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ সরকার, সদস্য সচিব ফারুকুল ইসলাম ফারুক, উদাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমাস হোসাইন, সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার ছোটন, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভোজ্যতেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে রয়েছে। আওয়ামী লীগ সরকার ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। আর এই অবৈধ সরকারকে হঠানোর আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বানও জানান বক্তারা।

এমএসএম / জামান

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন