ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নূপুর-জিন্দালের কুশপুত্তলিকা দাহ, ফাঁসির দাবিতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিক্ষোভ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২২ রাত ৮:৩০
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়শা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দলের (বিজেপি'র) মুখপাত্র নূপুর শর্মা ও তার সহযোগী দিল্লি শাখা'র গণমাধ্যম প্রধান 
নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদের কুশপুত্তলিকা দাহ ফাঁসির দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকার স্থানীয় তাওহীদ জনতা ও ধর্মপ্রাণ মুসুল্লিরা।
 
শনিবার (১৩ জুন) বিকালে সাড়ে ৫টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের সেতু পূর্ব পাড়ের যমুনা সেতু (পাথাইলকান্দি বাজার) থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর হয়ে মহাসড়কে হয়ে সেতু পূর্ব রেল স্টেশনে গিয়ে পুনরায় পাথাইলকান্দি বাজার মাঠে বিক্ষোভ শেষ হয়।
 
বিক্ষোভ মিছিলের বাজার মাঠে বিক্ষোভে অংশ নেওয়া মুসুল্লি ও তাওহীদ জনতারা নুপূর শর্মা ও নবীন জিন্দালের কুশপুত্তলিকা দাহ, প্রতীকি ছবিতে জুতাপেটা ও গোবর ছিটিয়ে তীব্র প্রতিবাদ জানান। এরআগে মহাসড়কে বিক্ষোভের কারণে কিছুটা যানজট সৃষ্টি হলে যানবাহন ধীরগতিতে চলাচল করে। 
 
বাংলাদেশ জাতীয মুফাসসির পরিষদের টাঙ্গাইল জেলা শাখা'র সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঞাপুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা আব্দুল হামিদ প্রামাণিক সাহেব, মাওলানা রফিকুল ইসলাম,
মাওলানা আমির হোসেন, মাওলান আব্দুল রাজ্জাক, মাওলানা আব্দুল্লাহ হোসাইন 
মাওলানা আবু বকর, মাওলান হাবিবুর রহমান মাওলানা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
 
বিক্ষোভে টাঙ্গাইল জেলা শাখা'র সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হোসেন  বলেন,  হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী যে মন্তব্য করেছেন এটি অত্যন্ত গর্হিত। ওইসব ইহুদিরা বিশ্বের মুসলিমদের শত্রু। তাদের কটুক্তিমূলক ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের বিচারের দাবিসহ ভারতের সকল পণ্য বর্জন করার আহবান জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও