ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় কলেজছাত্র অপহরণের ১২ ঘন্টার মধ্যে উদ্ধার: গ্রেফতার ৫


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-৬-২০২২ রাত ১১:৪৫
মানিকগঞ্জের সাটুরিয়ায় র‌্যাব পরিচয়ে কলেজ ছাত্র রানা আহম্মেদ (১৯) অপহরণের ১২ ঘন্টার মধ্যে উদ্ধার ও অস্ত্র-মাদকসহ সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৫ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব ৪।
 
র‌্যাব ৪ মিরপুর ১-ঢাকা এর একটি টিম রাজধানীর পল্লবী এবং মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। এসময় ১টি পিস্তল, ১টি গুলি, ৯৮ পিস ইয়াবা, র‍্যাব জ্যাকেট, সেনা আইডি কার্ড, ভুয়া র‍্যাব আইডি কার্ড, র‍্যাব লোগো সম্বলিত স্টিকার, র‍্যাব মনোগ্রামযুক্ত মাক্স উদ্ধার করে। 
 
গ্রেফতাররা হলেন- রাজশাহী জেলার মোঃ আশিকুর রহমান (২৯), চাঁদপুর জেলার শাহ মোঃ দোজাহান (২২), ঢাকা জেলার মোঃ মিঠুন (১৮),মানিকগঞ্জ জেলার মোঃ হাবিবুর রহমান (২৭), ও মোঃ শরিফুল ইসলাম (৩২)।
 
র‌্যাব জানায়, গত ১১ জুন সাটুরিয়া উপজেলার সাফুল্লী এলাকার মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ রানা আহম্মেদ সাফুল্লী খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব পরিচয়ে কিছু লোক একটি সাদা মাইক্রোবাসে রানাকে উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারীরা রানার নিকট ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় রানার বাবা বেলাল হোসেন র‌্যাব অফিস বরাবর অভিযোগ দায়ের করেন। এক পর্যায়ে অপহরণকারী চক্র তার ছেলের মুক্তিপন হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে বলে যে, দাবিকৃত টাকা না দিলে রানার দেহের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ কেটে বিক্রি করবে বলে হুমকি দেয়। পরবর্তীতে মুক্তিপনের টাকা নিয়ে মিরপুর ১ নম্বরে যেতে বলেন চক্রটি। রানার বাবা মুক্তিপনের ৫ লক্ষ টাকা নিয়ে সেখানে গেলে চক্রটি স্থান পরিবর্তন করে মিরপুর ডিওএইচএস এর ০১ নং গেইটে যেতে বলে। সেখান থেকে এক অপহরণকারীকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তার দেয়া তথ্যমতে
 রাজধানীর পল্লবী থানাধীন সাগুপ্তা হাউজিং লিঃ এর নিঝুম সমিতির প্লট এর কাশবন ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে চক্রটির অন্য সদস্যদের গ্রেফতার ও অপহৃত রানা আহম্মেদ কে উদ্ধার করে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২