ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধের আদেশ প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২২ সকাল ৮:৩৯

করোনা মহামারীর কারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে দীর্ঘ দুই বছর বন্ধ ছিল প্রাথমিকের শিক্ষকদের বদলি। ওই আদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে। গতকাল সোমবার (১৩ জুন) ডিপিই পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। প্রাথমিকে বদলির বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষকরা।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে জনপ্রশাসনে ওএসডি করা হয়েছে। অবসর গ্রহণের সুবিধার জন্য তাকে ওএসডি করা হয়।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন, চলতি মাসে প্রাথমিকে শুরু হচ্ছে বদলি কার্যক্রম। তবে বদলি চলবে শুধু উপজেলার ভেতরে। সেখানেই এ বদলি সীমাবদ্ধ থাকবে।

দীর্ঘদিন বদলি প্রক্রিয়া বন্ধ থাকার কারণ সম্পর্কে এক কর্মকর্তা জানান, প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। শূন্যপদের ভিত্তিতে এই নিয়োগ হওয়ার কারণে বদলি চালু করা হলে হ-য-ব-র-ল অবস্থা তৈরি হতো। সে কারণে বদলি প্রক্রিয়া চালু করা হয়নি।

জামান / জামান

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী

‎প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী