ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে বালু উওোলনের ফলে মাছ ও অতিথি পাখির অভায়রণ্য ধ্বংসের পথে


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ১২:২৫
দেশের দ্বিতীয় বৃহত্তম মুহুরি সেচ প্রকল্প হওয়ার পর থেকে জীববৈচিত্র্যসহ বিভিন্ন কিছুর অভায়রণ্য হয়ে উঠেছে ফেনী নদী, মুহুরী নদী ও কালীদাস পাহালিয়া তিন নদীর মোহনা। শীতকালে ৫০ প্রজাতির হাজার হাজার অতিথি পাখির অভয়ারণ্য হয়ে ওঠে এবং বর্ষাকালে মিষ্টি পানির বিভিন্ন প্রজাতি মাছের প্রজননের কেন্দ্র হলেও এখন তা ধ্বংসের দ্বারপ্রান্তে। এজন্য মানুষ দোষারোপ করছে নদীর বুকে অবৈধভাবে দীঘি খনন এবং নদীর বুক থেকে বালু উওোলন করাকে। এ বালু উওোলন দীর্ঘদিন চললে বিশ্বব্যাংকের অর্থ সহায়তায় গড়ে ওঠা মুহুরী সেচ প্রকল্পের ১৬৮ কোটি টাকার বাঁধও ঝুকির মধ্যে পড়তে পারে বলে আশংকা রয়েছে। 
 
সরোজমিন দেখা যায়, মিরসরাই উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের মিয়াজনঘাট বাজার এলাকায় নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে হাজারীঘাট নামক একটি স্থানে। মেশিন বসিয়ে দীর্ঘদিন বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, বালু উত্তোলনের ফলে একদিকে শব্দদূষণ, অন্যদিকে পরিবেশ দূষণ হচ্ছে। এছাড়া আশপাশে রবাড়িঘর ভেঙে যাওয়ার আংশঙ্কা করছেন তারা। স্থানীয়দের দাবি, এসব বালু উপজেলার বিভিন্ন স্থানে পুকুর ভরাট করাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে।
 
এ বিষয়ে হাজারীঘাটের মালিক ইউছুফ হাজারী বলেন, এই ঘাটে বালু উত্তোলনের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জড়িত। 
 
বালু উত্তোলনের বিষয়ে ৫নং ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম জানান, আমরা অনুমতি নেইনিই। আমরা নিজের মৎস্য ঘের থেকে বালু তুলছি। 
 
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার জানান, বিষয়টি সরেজমিন গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কো হবে।
 
এ ব্যাপারে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, হাজারীঘাটের বালু উত্তোলনের ব্যাপারে আমি অবগত নই। ইজারাবিহীন ঘাটে বালু উত্তোলন করলে অভিযান পরিচালনা করা হবে।

এমএসএম / জামান

বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা