ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৪-৬-২০২২ বিকাল ৫:৫

মাদক মামলায় খুলনার এক‌টি আদালত মো. আব্দুর রহমান রামে এক ব্যক্তিকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে। একই সাথে তাকে ২০ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া একই মামলার অন্য একটি ধারায় তাকে খালাস দেয়া হয়। আজ মঙ্গলবার (১৪ জুন) খুলনার অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) তাস‌নিম জোহরা এ রায় ঘোষণা ক‌রেন।

সাজাপ্রাপ্ত আসা‌মি চররূপসা বাগমারা এলাকার বা‌সিন্দা আব্দুর লুৎফর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসা‌মি আদালতে উপ‌স্থিত ছিলেন।

আদালত সূত্র জানা যায়, ২০১৩ সালের ১১ জানুয়া‌রি রা‌তে র‌্যা‌বের এক‌টি অ‌ভিযা‌নিক দল গোপন সংবা‌দের মাধ্যমে জান‌তে পারে রূপসা উপজেলার জাবুসা মোড়ের জনৈক আব্দুল গ‌নির দোকানের সামনে নেভি ব্লু রং‌য়ের এক‌টি ব্যাগ নি‌য়ে অজ্ঞাত এক ব্যক্তি ঘোরাফেরা করছেন। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। আসা‌মি র‌্যা‌বের উপ‌স্থি‌তি টের পেয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৩২ বোতল ফে‌নসিডিল, এক বোতল হুইস্কি ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করে র‌্যাব।

এ ব্যাপারে ওই‌ দিন রাতেই র‌্যা‌বের ডিএ‌ডি মো. নুর ই আলম বাদী হয়ে মাদক আইনের দুইটি ধারায় আব্দুর রহমা‌নকে আসা‌মি ক‌রে মামলা দায়ের ক‌রেন, যার নং-৭। একই বছরের ৫ ফেব্রুয়া‌রি রূপসা থানার এসআই এমএ ক‌রিম তাকে আসা‌মি করে আদালতে অ‌ভিযোগপত্র দা‌খিল করেন। 

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার